টাকা
টাকা

সঞ্চয়পত্র–এফডিআরের বিকল্প সরকারি ট্রেজারি বিল-বন্ড, মুনাফা কত

বিনিয়োগের নতুন ক্ষেত্র হতে পারে সরকারি সিকিউরিটিজ, অর্থাৎ ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড। সঞ্চয়পত্র, এফডিআরের ভালো বিকল্প হতে পারে এসব ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড। বন্ড নিয়ে ধীরে ধীরে মানুষের আগ্রহও বাড়ছে। সঞ্চয়পত্র কিংবা এফডিআরের মতোই বেশ ভালো মুনাফা পাওয়া যায় এসব সরকারি ট্রেজারি বিল ও বন্ডে। সঞ্চয়পত্রে যেমন মেয়াদপূর্তির পর ১০-১১ শতাংশ মুনাফা পাওয়া যায়, ট্রেজারি বিল-বন্ডেও কমবেশি একই হারে মুনাফা মেলে। এফডিআরে সুদের হারও প্রায় একই রকম।