এলএনজি নিয়ে আল জেসাসিয়া জাহাজটি বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে
এলএনজি নিয়ে আল জেসাসিয়া জাহাজটি বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে

সংঘাতের আগে হরমুজ পেরিয়ে ১৫টি জাহাজ চট্টগ্রামে

ইরান-ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালির উত্তেজনার মধ্যেই ১৫টি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এর মধ্যে ১২টি এসেছে, বাকি ৩টি আসছে। প্রায় সাড়ে ৭ লাখ টন এলএনজি, এলপিজি ও ক্লিংকারবাহী এসব জাহাজ সংঘাত শুরুর আগে প্রণালি অতিক্রম করেছিল। ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের নুরুল আলম জানান, পরবর্তী এলএনজি চালান নিয়ে অনিশ্চয়তা থাকায় সরকার খোলাবাজার থেকে বাড়তি দামে এলএনজি কিনছে। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ঝুঁকিতে।