আইসিএসবির ১৩ জন কাউন্সিল সদস্য নির্বাচিত

গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ষষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ছবিতে নির্বাচিতদের একাংশ
ছবি: আইসিএসবির সৌজন্যে

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ১৩ জন কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১০ সালের চার্টার্ড সেক্রেটারি আইন অনুযায়ী গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংগঠনের ষষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। আইসিএসবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে মোট ৫১৯ জন সদস্য ভোট দেন। তাঁদের ভোটে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য ১৩ জন আইসিএসবির কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হন।

যাঁরা নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান, হোসেন সাদাত, শরীফ হাসান, মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া, মিজানুর রহমান, খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, মোহাম্মদ হারুন আর রশীদ, এম নূরুল আলম, রবিউল ইসলাম ও এম মাজেদুল ইসলাম।