কর্মব্যস্ত দিন শেষে ক্লান্ত হয়ে মানুষ ঘরেই ফেরে। তাই সবাই চায় সেই ঘর কিংবা আবাসকে নিজের মতো করে গুছিয়ে নিতে। নিজের স্থায়ী একটি ঘর বানাতে। এ জন্য সবার চাওয়া থাকে কষ্টের টাকায় শ্রেষ্ঠটুকুই। আর শ্রেষ্ঠ আবাসন খুঁজতে গিয়ে অনেক সময় হতে হয় প্রতারণার শিকার। অথবা পোহাতে হয় নানা ঝক্কি–ঝামেলা। কিন্তু প্রথম থেকেই আপনি যদি সচেতন থাকেন, তাহলে এই অযাচিত ঝামেলাগুলো পোহাতে হবে না।
তাই জমি বা ফ্ল্যাট কেনার সময় বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে হবে, যারা কোনো রকম বিড়ম্বনায় না ফেলে আপনাকে স্বপ্নের আবাসন খুঁজতে আন্তরিক সহযোগিতা করবে। তেমনই এক রিয়েলটর প্রতিষ্ঠান ‘রাতুল প্রোপার্টিজ লিমিটেড’। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি বাজেট অনুযায়ী সুন্দর আবাসন খুঁজে পাবেন।
আধুনিক আবাসন খুঁজে নিতে স্বস্তির বিকল্প নেই—এমনটাই মনে করেন রাতুল প্রোপার্টিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলীনুর রহমান। তিনি বলেন, ‘মানুষ নিজের জন্য ফ্ল্যাট বা একটুকরা জমি কেনার সময় তাঁর সবচেয়ে বড় বিনিয়োগটাই করেন। তাই একটু বুঝে-শুনে সচেতনভাবে অগ্রসর হতে হবে। আর এ জন্যই প্রয়োজন হয় বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের। রাতুল প্রোপার্টিজ লিমিটেড ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। গ্রাহকের সর্বোচ্চ পরিষেবাটুকু দিয়ে থাকি বলে দিন দিন আমাদের ওপর গ্রাহকদের আস্থা-নির্ভরশীলতা বাড়ছে।’
২০০৬ সাল থেকে সুনামের সঙ্গে প্লট, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস ক্রয়-বিক্রয়ের মার্কেটপ্লেস হিসেবে কাজ করছে রাতুল প্রোপার্টিজ লিমিটেড। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সেবাগুলোকে গতিশীল আর ভোক্তাকেন্দ্রিক করেছে প্রতিষ্ঠানটি। দক্ষ জনবলের মাধ্যমে ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস–সংক্রান্ত আইনি সহায়তা, ফ্ল্যাট বা বাড়ির সংস্কার ও মালিকানা পরিবর্তনের মতো সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর্থিক ঋণের মাধ্যমে যাঁরা ফ্ল্যাট কিনতে চান, তাঁদের ব্যাংক কিংবা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের ব্যবস্থা করে দেয় রাতুল প্রোপার্টিজ লিমিটেড। গ্রাহকের জন্য নিজের ফ্ল্যাট কেনা তখন অনেক সহজ হয়ে যায়।
বর্তমানে ঢাকার গুলশান, বসুন্ধরা, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, বাংলামোটর ও পল্টনে অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ক্রয়-বিক্রয় করছে রাতুল প্রোপার্টিজ। শিগগিরই সারা দেশে সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
রাতুল প্রোপার্টিজ লিমিটেডের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে—নতুন ও পুরোনো অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস, জমিসহ ভবন ক্রয়-বিক্রয় এবং ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, বাড়ি ও অফিসের সব ধরনের পরামর্শ প্রদান এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী তা ব্যবস্থা করে দেওয়া। এ ছাড়া গ্রাহক ফ্ল্যাট কেনার পর কেমন ইন্টেরিয়র করতে চান—সেটার পর্যালোচনা–অনুযায়ী ব্যবস্থা করে দেয় রাতুল প্রোপার্টিজ লিমিটেড। অর্থাৎ, প্রোপার্টি–সংক্রান্ত সব সমাধান পাচ্ছেন এক জায়গায়। এ জন্য রাতুল প্রোপার্টিজ লিমিটেড ‘ওয়ান স্টপ সল্যুশনস’ নামে বিশেষ সেবা চালু করেছে।
রাতুল প্রোপার্টিজ লিমিটেডর প্রধান বিপণন কর্মকর্তা নঈম শরীফ সেকেন্ডারি মার্কেটের প্রসঙ্গে বলেন, ‘সেকেন্ডারি মার্কেটের মধ্যে বাংলাদেশে আমরাই প্রথম প্রতিষ্ঠান, যারা বিক্রেতার কাছ থেকে সরাসরি প্রোপার্টি ক্রয় করি এবং গ্রাহকের যথাযথ চাহিদা অনুযায়ী বিক্রি করি। আমরা ক্রেতার পছন্দ এবং ক্রয়ক্ষমতা বিবেচনা করে আইনগত সব বিষয় পর্যবেক্ষণ করে ঝামেলামুক্ত প্রোপার্টি তুলে দিই। এতে করে আমরা ক্রেতার আস্থার জায়গা তৈরি করতে পেরেছি।’
এ ছাড়া রাতুল প্রোপার্টিজ লিমিটেডের আছে এক্সচেঞ্জ সেবা। অর্থাৎ, কোনো গ্রাহক যদি এক এলাকা থেকে আবাসন পরিবর্তন করে অন্য কোনো পছন্দমতো এলাকায় যেতে চান, সেই সার্বিক ব্যবস্থা সহজেই করে দেবে রাতুল প্রোপার্টিজ লিমিটেড। রাজধানীর যেকোনো এলাকার ক্ষেত্রেই সুবিধা বা সেবাটি প্রযোজ্য। এই এক্সচেঞ্জ অফারে আর্থিক ভারসাম্য বজায় রেখেই কাজটি করা হয়। অর্থাৎ, ফ্ল্যাটের দাম যদি কম-বেশি হয়, তাহলে রাতুল প্রোপার্টিজ লিমিটেড ও গ্রাহক সম্মিলিতভাবে আর্থিক ভারসাম্য বজায় রেখে এক্সচেঞ্জ অফারটি সম্পন্ন করেন।