ব্যবসায় মুনাফার ক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে অর্থনীতির গতি বাড়াতে জাপানে করপোরেট কর হার কমানো হচ্ছে। আগামী এপ্রিল থেকেই তা কার্যকর হচ্ছে। কর কমছে ২ দশমিক ৫১ শতাংশীয় পয়েন্ট।
এর ফলে এখন থেকে করপোরেট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ৩২ দশমিক ১ শতাংশ হারে মুনাফার ওপর কর দিতে হবে।
জাপানের সরকার করব্যবস্থা নিয়ে যে সংস্কার কর্মসূচির অনুমোদন দিয়েছে তার মধ্যে এটিও রয়েছে।