৫০ বছরে পাঁচ দেশ

ষাটের দশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) ধারণাটি আসে। তবে ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়। বর্তমানে ৪৭টি স্বল্পোন্নত দেশ আছে। এ পর্যন্ত মালদ্বীপসহ মোট পাঁচটি দেশ এলডিসি থেকে বের হয়েছে। এর মধ্যে বতসোয়ানা ও ইকুয়াটোরিয়াল গিনি শুধু মাথাপিছু আয় দ্বিগুণ করে এলডিসি থেকে বের হয়েছে।

দেশটি অন্য দুই সূচকে কখনোই নির্ধারিত মান অর্জন করতে পারেনি। আবার মালদ্বীপ, সামোয়া ও কেপ ভার্দে—এই তিন দেশ অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে মান অর্জন করতে পারেনি। অর্থনৈতিক দুর্বলতা নিয়েই তারা এলডিসি তালিকা থেকে বের হয়েছে।