‘ঘরে কিংবা অফিসে, স্বস্তি আসুক স্মার্ট এসিতে’ স্লোগানে আজ মঙ্গলবার থেকে অনলাইন এসি (শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র) মেলা শুরু হয়েছে। প্রথম আলো ডটকম পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করেছে।
এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় এসি প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড (গ্রী এসি), হায়ার বাংলাদেশ, এলজি ইলেকট্রনিকস, সিঙ্গার বাংলাদেশ, ট্রান্সকম ডিজিটাল এবং ওয়ালটন এয়ারকন্ডিশনার।
এই মেলায় থাকছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নানা মডেলের এসির প্রদর্শনী এবং তথ্য ও অফার। এ ছাড়া থাকছে দেশের এসি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেজ্ঞদের সাক্ষাৎকার, তারকাদের রিভিউ ভিডিও ইত্যাদি।
আয়োজকেরা জানান, ১০ দিনব্যাপী অনলাইন এসি মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত জানা যাবে acmela.online ওয়েবসাইটে।