ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের সন্নিকটে, ১২০ ফুট বছিলা-মোহাম্মদপুর হাইওয়ে-সংলগ্ন এলাকায় মধু সিটির আবাসন প্রকল্পটির অবস্থান
ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের সন্নিকটে, ১২০ ফুট বছিলা-মোহাম্মদপুর হাইওয়ে-সংলগ্ন এলাকায় মধু সিটির আবাসন প্রকল্পটির অবস্থান

মধু সিটি: আধুনিক নগরায়ণ ও পরিকল্পিত আবাসনের নতুন সম্ভাবনা

নিরাপদ ও মানসম্মত বাসস্থান মানুষের অন্যতম মৌলিক চাহিদা। তবে জমি ক্রয়, মালিকানা যাচাই, রেজিস্ট্রেশন এবং আবাসন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানা সংশয়ের কারণে স্বপ্নের ঠিকানা খুঁজে পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরিকল্পিত আবাসন, উন্নত গ্রাহকসেবা এবং সুনির্দিষ্ট জমি হস্তান্তর প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে আবাসন প্রতিষ্ঠান ‘মধু সিটি’।

ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের সন্নিকটে, ১২০ ফুট বছিলা-মোহাম্মদপুর হাইওয়ে-সংলগ্ন এলাকায় মধু সিটির আবাসন প্রকল্পটির অবস্থান; যা আধুনিক নগরজীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা ও পরিকল্পিত আবাসনের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে।

জমি হস্তান্তরে স্বচ্ছতা ও গ্রাহকসেবায় গুরুত্ব

জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, গ্রাহক সন্তুষ্টি এবং যথাযথ কাগজপত্র সম্পন্ন করাকে বিশেষ গুরুত্ব দেয় মধু সিটি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মূল্য পরিশোধের পর সাফ কবলা দলিল সম্পাদন, রেজিস্ট্রেশন, মিউটেশন এবং প্লট হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য গ্রাহকদের জমি কেনার অভিজ্ঞতাকে আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করা। একই সঙ্গে ক্রেতারা যেন প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আইনসম্মত প্রক্রিয়ায় জমির মালিকানা গ্রহণ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া।

একই প্রকল্পে নাগরিক জীবনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা

পরিকল্পিত আবাসন গড়ে তোলার অংশ হিসেবে মধু সিটির প্রকল্পে নাগরিক জীবনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প পরিকল্পনায় রয়েছে মসজিদ, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, সুপারমার্কেট এবং ফ্ল্যাট ও কনডোমিনিয়াম জোন।

এ ছাড়া প্রকল্পের অভ্যন্তরে রয়েছে আকিজ ফাউন্ডেশন স্কুল, কলেজ ও মাদ্রাসা। প্রাকৃতিক পরিবেশ ও অবসর বিনোদনের বিষয় বিবেচনা করে লেকের পাশে ওয়াকওয়ে তৈরিরও ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পারিবারিক বসবাস, শিশুদের খেলাধুলা এবং সামাজিক যোগাযোগের উপযোগী পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

মধু সিটি প্রকল্পটি আধুনিক নগরজীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা ও পরিকল্পিত আবাসনের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে

বিভিন্ন আকারের প্লট ও পছন্দের সুযোগ

ক্রেতাদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন আকারের প্লট বরাদ্দের ব্যবস্থা রয়েছে মধু সিটিতে। বর্তমানে ৩, ৫, ৭ ও ১০ কাঠার প্লটের পাশাপাশি ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারের প্লট বরাদ্দের সুবিধাও রয়েছে।

প্রকল্পটির অবস্থান ও যোগাযোগব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মধু সিটি। ধানমন্ডি ও মোহাম্মদপুরের কাছাকাছি হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে সহজে যাতায়াতের সুযোগ রয়েছে। বছিলা-মোহাম্মদপুর সড়ককে কেন্দ্র করে এই অঞ্চলে আবাসন ও অবকাঠামোগত বিকাশও প্রকল্পটির অন্যতম বড় সুবিধা।

যোগাযোগ অবকাঠামো ঘিরে ভবিষ্যৎ সম্ভাবনা

পদ্মা সেতু চালুর ফলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি বছিলা ও মোহাম্মদপুর-সংলগ্ন এলাকার যাতায়াতব্যবস্থা উন্নয়নে নানা অবকাঠামোগত উদ্যোগ নেওয়া হচ্ছে।

মধু সিটির পাশেই নির্মাণাধীন ২৫০ ফুট ওয়েস্টার্ন বাইপাস সড়ক ও সংযোগ সড়ক ভবিষ্যতে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিকল্পিত আবাসন গড়ার প্রত্যয়

আবাসন খাতে ক্রেতাদের আস্থা অর্জনে জমির মালিকানা, প্রকল্পের অনুমোদন, উন্নয়নকাজ এবং হস্তান্তর প্রক্রিয়ার স্বচ্ছতা মূল ভূমিকা রাখে। এসব বিষয় সামনে রেখে মধু সিটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পরিকল্পিত আবাসিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, উন্নত যোগাযোগব্যবস্থা, প্রয়োজনীয় নাগরিক সুবিধা এবং সুশৃঙ্খল আবাসন পরিকল্পনার সমন্বয়ে মধু সিটি হয়ে উঠবে পরিবারগুলোর স্থায়ী ঠিকানা গড়ার এক সম্ভাবনাময় স্থান।