
খাদ্য অধিদপ্তরের অধীন নন–গেজেটেড বিভিন্ন পদের মধ্যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ/লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের ২৮টি জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের ২৮টি জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ পদে আবেদনকারী প্রার্থীরা ২১ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন কপি প্রিন্ট করতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো-০১৭০৬৫০৪১৬৯ ও ০১৩০৫৭০৩৮৭৪। জটিলতা এড়াতে শেষ সময়ের আগেই প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।