
বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। চুক্তির মেয়াদ হবে ২ বছর। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬।
চাকরির বিবরণ—
পদের নাম: পরিচালক (সচিব বিভাগ)
পদসংখ্যা: ১
আবেদনে শিক্ষাগত যোগ্যতা—
অর্থনীতি, ব্যবস্থাপনা, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স এবং অন্যান্য যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—
চাটার্ড সেক্রেটারি/সমমানের ডিগ্রি। ১ম শ্রেণি বা সমমর্যাদার চাকরিতে অন্যূন ১৫ বছরের অভিজ্ঞতা। তন্মধ্যে, করপোরেট প্রতিষ্ঠান/ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সচিব/কোম্পানি সচিব পদে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চুক্তির মেয়াদ—
২ বছর
বয়সসীমা—
সর্বনিম্ন ৪০ বছর, সর্বোচ্চ ৫৫ বছর।
বেতন—
আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম—
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত ও এ–সংক্রান্ত দলিলাদি পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০–এর বরাবরে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে (grm.hrd@bb.org.bd) পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ—
১৫ মার্চ ২০২৬