বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা। মোট পরীক্ষার্থী ১০ হাজার ৪৮৪ জন। ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (গ্রেড-৯)-এ ১,০১৭টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ৫ জুন ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র—
১. ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।
২. মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, মিরপুর-১০, ঢাকা।
৩. মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মিরপুর-১০, ঢাকা।
পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা—
১. প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
২. সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতির কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না।
৩. প্রবেশপত্র (১ কপি) ব্যতীত কোনো ধরনের ক্যালকুলেটর, কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মুঠোফোন, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালে উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং দায়িত্বে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।