বিসিএসের ধারাবাহিক প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হয়
বিসিএসের ধারাবাহিক প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হয়

৪৭তম বিসিএসের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার (দ্বিতীয় পর্যায়) তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ৭৬৩ জন এবং পেশাগত ক্যাডারে ২৯৮ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষার বিস্তারিত তথ্য
পরীক্ষার তারিখ: ১০ জুন ২০২৬ থেকে ১৮ জুন ২০২৬ পর্যন্ত (নির্দিষ্ট তারিখ অনুযায়ী)।
সময়: প্রতিদিন সকাল ১০টা।
স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রার্থীদের প্রতি নির্দেশনাগুলো
১. প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে BPSC Form-1 ডাউনলোড করে পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় সব সনদের ২ সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
২. BPSC Form-3 অনলাইনে পূরণ করে মৌখিক পরীক্ষার দিন দুই কপি বোর্ডে দাখিল করতে হবে।

৩. মৌখিক পরীক্ষার জন্য কোনো সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হবে না; এটি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
৪. প্রার্থীদের উচ্চতা, ওজন ও বুকের মাপ সংক্রান্ত বিএমডিসি রেজিস্টার্ড মেডিক্যাল প্রাকটিশনারের প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে।
৫. নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না।