চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কয়েকটি পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টার প্ল্যান (২০২০-২০৪১) প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের বিভিন্ন গ্রেডের জনবল নিয়োগের এ পরীক্ষা গতকাল শনিবার (২৮ আগস্ট ২০২১) অনুষ্ঠিত হয়েছে।

ফাইল ছবি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পদগুলো হলো সহকারী নগর পরিকল্পনাবিদ, সহকারী স্থপতি, সহকারী প্রকৌশলী (সার্ভে), সহকারী প্রোগ্রামার, উপসহকারী স্থপতি, জিআইএস অপারেটর ও নকশাবিদ। এই ৭টি (সাত) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।