
সরকারি মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড গোপালগঞ্জ প্রকল্পে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রকৌশল ডিপ্লোমা (সিভিল) কোর্সে পাস এবং উপসহকারী প্রকৌশলী পদে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
পদের নাম: ফোরম্যান
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: ট্রেড কোর্স পাস এবং সি. ফিটার পদে পাঁচ বছরের অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
পদের নাম: কার্পেন্টার
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং কার্পেন্টার হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
পদের নাম: কার্পেন্টার হেলপার
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং কার্পেন্টার হিসেবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
পদের নাম: ম্যাশন (রাজমিস্ত্রি)
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
পদের নাম: ম্যাশন (রাজমিস্ত্রি) হেলপার
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
পদের নাম: পেইন্টার
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং পেইন্টার হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
পদের নাম: পেইন্টার হেলপার
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং পেইন্টার হেলপার হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
পদের নাম: টেকনিশিয়ান (গ্লাস ক্লিনার)
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং বহুতল ভবনে গ্লাস পরিষ্কার করার কাজে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
পদের নাম: ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস, অটোক্যাডসহ দাপ্তরিক কাজে অভিজ্ঞতা, টাইপিং বিষয়ে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
আগ্রহী প্রার্থীদের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এ ঠিকানায়: মহাব্যবস্থাপক, অ্যাডমিন অ্যাড এইচআরএম, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫-৩৯৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।