প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন পদের স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিনটি পদের চাকরিপ্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদে নিয়োগের লক্ষ্যে বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপারিশকৃত প্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপারিশকৃত ৩৫ প্রার্থীর ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা ২৮ মে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে।