বিমানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ফল প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২০২৩ সালের ১৭ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। ফলাফল দেখা যাবে এই লিংকে

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে এসএমএস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর ওয়েবসাইট www.biman.gov.bd এবং www.biman-airlines.com এর ক্যারিয়ার পেজে প্রকাশ করা হবে।