চট্টগ্রাম জেলা প্রশাসন ‍ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম জেলা প্রশাসন ‍ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

মোংলা বন্দর কর্তৃপক্ষের ৪ ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চার ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আজ সোমবার (১৩ জুলাই) মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী প্রকৌশলী (তড়িৎ), চিকিৎসা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি পদে পাঁচজন করে প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

  • বিস্তারিত দেখুন এই ঠিকানায়।