ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ৬টি ব্যাংকে ১ হাজার ৩৩৫টি শূন্য পদে নিয়োগে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহের শেষ তারিখ ও সময়: ১০ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ডাউনলোড প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য: নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না। এ ছাড়া প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কোনো প্রয়োজনে প্রার্থীরা info.bscs@bb.org.bd ই–মেইলে যোগাযোগ করতে পারেন।