চাকরির পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে পড়াশোনা করছেন এক প্রার্থী
চাকরির পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে পড়াশোনা করছেন এক প্রার্থী

৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদের প্রবেশপত্র প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ২৬ অক্টোবরের মধ্যে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

প্রবেশপত্র যেভাবে ডাউনলোড করবেন

প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না।

অফিসার (জেনারেল) পদের নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের তথ্য পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।