আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে সিনিয়র অফিসার ও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সিনিয়র অফিসার ও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে গত ৩০ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র কোম্পানির ওয়েবসাইটে অথবা আপলোড করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদেরকে কোম্পানির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি জানানো হবে।