বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ।
আজ বুধবার রাতে এ ফল প্রকাশ করা হয়।
গত শনিবার (১৮ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।
ফল দেখুন এখানে https://ntrca.gov.bd/pages/notices/%E0%A7%AE%E0%A6%AE-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC-%E0%A6%8F%E0%A6%B0-mcq-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A7%A9%E0%A7%AF%E0%A7%AC-5gr18m-69e9044651af25eb91b763af