
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) পদের প্রার্থীদের শারীরিক পরিমাপের দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্ধারিত সিপাই পদের শারীরিক পরিমাপ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রাজধানীর বিজি প্রেস মাঠ, তেজগাঁও, ঢাকায় এ পরীক্ষা নেওয়ার স্থান নির্ধারিত ছিল। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।