
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত একটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ২০২২ সালভিত্তিক ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (আইন)/সিনিয়র অফিসার’ পদে মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শুরু হবে।
পদের নাম: ঊর্ধ্বতন কর্মকর্তা (আইন)/সিনিয়র অফিসার
পদসংখ্যা: ২৮
প্রতিষ্ঠান: সোনালী ব্যাংক পিএলসি (২৪টি) ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (৪টি)
২২, ২৩, ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ২০২৬। প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিট থেকে।
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকা।
১. অনলাইন আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি।
২. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
৩. রিপোর্টিং টাইম থেকে মৌখিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক প্রার্থীকে তাঁর মুঠোফোন বন্ধ রাখতে হবে।