ব্র্যাক
ব্র্যাক

আবেদন ফি ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ‘স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’–এ ‘জোনাল ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকায়।

শুধু বাংলাদেশি নাগরিকেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: জোনাল ম্যানেজার, স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম

–পদসংখ্যা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

চাকরির ধরন: সার্বক্ষণিক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রাম বা প্রজেক্ট ম্যানেজমেন্ট, মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন অথবা উন্নয়নমূলক কর্মসূচিতে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ের দল পরিচালনা, তত্ত্বাবধান, বাজেট পর্যবেক্ষণ এবং মূল্যায়নে দক্ষ হতে হবে। এনজিও খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মূল দায়িত্ব

নির্বাচিত প্রার্থীকে মাঠপর্যায়ের দল পরিচালনা, তত্ত্বাবধান এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশীজনদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য স্থানীয় পর্যায়ে সভা, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করতে হবে। প্রধান কার্যালয়ের নতুন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা এবং মাসিক ও ত্রৈমাসিক কারিগরি ও আর্থিক প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংস্থার সেফগার্ডিং নীতিমালা বাস্তবায়ন ও তদারক করতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়ে ব্র্যাক কোনো ধরনের ফি গ্রহণ করে না।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩ ডিসেম্বর ২০২৬।