প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

৬ ব্যাংকের ১২৬২ পদেন প্রবেশপত্র ডাউনলোড শুরু

ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত ৬টি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’ ১২৬২টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে https://erecruitment.bb.org.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের/সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।