জনতা ও অগ্রণী ব্যাংকে অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকে ‘অফিসার-রুরাল ক্রেডিট (৩-আরসি)’ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ৩ এপ্রিল ২০২৬ তারিখ ঢাকার ২১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ম গ্রেডভুক্ত ২৩৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ৪৭ হাজার ২২৯ জন।

প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র

৩ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১টা।

রোল নম্বর অনুযায়ী কেন্দ্রের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

২. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

৩. প্রবেশপত্র (১ কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

৪. প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনে কিছু লেখ যাবে না।

৫. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।