জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

মৌখিক পরীক্ষা স্থগিত করল ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ১৪তম থেকে ২০তম গ্রেডের শূন্য পদে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ৪ মার্চ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ জানুয়ারি ২০২৬ অনুযায়ী সহকারী লাইব্রেরিয়ান, ওয়ার্ড মাস্টার, টেলিফোন অপারেটর ও অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে অনিবার্য কারণবশত এ পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে উল্লেখ করা হয়েছে।