অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার (২০ আগস্ট) মানবসম্পদ উন্নয়ন তহবিলের ভারপ্রাপ্ত ডিজিএম (ফাইন্যান্স অ্যান্ড ডিসবার্সমেন্ট) ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নিয়োগ স্থগিত করার কারণ বলা হয়েছে, অনিবার্য কারণে নিয়োগ স্থগিত করা হয়েছে। কোন অনিবার্য কারণে নিয়োগ স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
৩ আগস্ট ব্যবস্থাপনা পরিচালক পদে একটি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৫ আগস্ট আবেদন শেষ হওয়ার কথা ছিল।