বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নতুন নিয়োগে আবেদন শুরু হয়েছে। ‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্রে বলীয়ান হয়ে এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগান সামনে রেখে সারা দেশে পুলিশ সদস্য নিয়োগের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীরা অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া শেষ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু ১৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
চাকরির বিবরণ—
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল
গ্রেড: ১৭তম
বেতন–ভাতা: ২১,৪০০-৫১,৯০০ টাকা।
বয়সসীমা—
৩০ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ২০ বছর।
শিক্ষাগত যোগ্যতা—
এসএসসি অথবা সমমানের (ভোকেশনালসহ) পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান)।
বৈবাহিক অবস্থা—
অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।
শারীরিক মাপ—
১. পুরুষ প্রার্থী: ৫ ফুট ৬ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
২. নারী প্রার্থী: ৫ ফুট ৪ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
আবেদনের নিয়ম—
দুই ধাপে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত দেখুন এখানে।
আবেদনের যোগ্যতা ও শারীরিক পরিমাপ—
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি। আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি। অপর দিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। উভয় ক্ষেত্রে প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলি—
নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, আবেদনপত্রে কোনো প্রকার ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা হলে কিংবা কোনো তথ্য গোপন করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ সরাসরি বাতিল করা হবে। পরবর্তী সময়ে চাকরি পাওয়ার পরও যদি প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তির শর্তানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে প্রবেশ করে সতর্কতার সঙ্গে আবেদন ফরম পূরণ এবং নির্ধারিত ফি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনলাইনে আবেদন শেষ করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদন ফি—
৬৫ টাকা।
আবেদনের সময়সীমা—
আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০টা;
আবেদন শেষ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১.৫৯টা।
প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা—
যোগ্য বিবেচিত প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পোশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। প্রশিক্ষণকালীন সরকারি বিধিমোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে।
লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে ভিজিট করুন এই ঠিকানায়।