ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ২৩৫ জন প্রার্থী। ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ঢাকার ২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১ হাজার ২৬২টি পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ২৩৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়
২৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
কেন্দ্র
১. ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
মাতুয়াইল, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২
রোল: ৫,০০,০০৬- ৫,৭৮,১০০
২. শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (স্কুল ক্যাম্পাস)
পাড়াডোগার, মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২
রোল: ৫,৭৮,১০১- ৬,৩৪,০০৩
নির্দেশনাগুলো
১. লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
২. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
৩. প্রবেশপত্র (১ কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।