
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ই-মেইল বা ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।
পদের নাম: জুনিয়র লজিস্টিকস অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিবিএ, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো মানবাধিকার সংস্থায় লজিস্টিকস অ্যান্ড প্রকিওরমেন্টে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রেডক্রস বা রেডক্রিসেন্টের লজিস্টিক সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ট্রেনিংয়ের দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (সাড়ে ছয় মাস। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, জীবন ও স্বাস্থ্যবিমা, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র bangladesh.delegation@ifrc.org–এ ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারেও পাঠানো যাবে। সে ক্ষেত্রে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র ডাকযোগে পাঠানোর ঠিকানা
হেড অব কান্ট্রি ডেলিগেশন, আইএফআরসি কান্ট্রি ডেলিগেশন, ৬৮৪-৬৮৬, রেড ক্রিসেন্ট সড়ক, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
আবেদনের শেষ সময়: ৭ জুন ২০২২।