আইপিডিসি ফাইন্যান্সে চাকরি, সপ্তাহে দুদিন ছুটি

প্রতীকী ছবি: প্রথম আলো

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট বিজনেস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও লিজিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: চট্টগ্রাম ও ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: আলোচনা সাপেক্ষে। প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, ইনস্যুরেন্স, গ্রাচ্যুইটি, পারফরম্যান্স বোনাস, দুটি উৎসব বোনাস ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২২