আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে মানবসম্পদ বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: হিউম্যান রিসোর্সেস অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: হিউম্যান রিসোর্সেস/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এইচআর পলিসি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেনিং দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। এমএস আউটলুক, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধান ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: বনানী, ঢাকা
বেতন: মাসিক বেতন ৫০,০৫০–৫৪,০৫৪ টাকা
সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, সপ্তাহে দুই দিন ছুটি, মুঠোফোন বিল ও বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২২।