ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানিতে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) চুক্তিভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: ফোরম্যান
    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস
    বেতন : ২৩,০০০ টাকা

  • ২. পদের নাম: ক্রেন অপারেটর বা ক্রেন ড্রাইভার
    পদসংখ্যা: ২
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
    বেতন: ১৫,৫০০ টাকা

  • ৩. পদের নাম: ফর্ক লিফট অপারেটর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
    বেতন: ১৫,৫০০ টাকা

  • ৪. পদের নাম: ওয়েল্ডার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
    বেতন: ১৫,৫০০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের সময়সীমা: ২৫ মে আগামী ২৩ জুন ২০২২ পর্যন্ত।