আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দেশি বা বিদেশি সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা বা চট্টগ্রামের ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৯,৫৪১ থেকে ৬১,৪৫৭ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস, মাসিক হার্ডশিপ ভাতা ১০,০০০ টাকা, ইনস্যুরেন্স সুবিধা, ওপিডি ভাতা, ও মোবাইল সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে আপডেট সিভি, ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেট এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ জুন ২০২২।