কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি পদে ২১ জনকে নিয়োগ দেবে। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী ব্যক্তিরা ৩১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস।
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস।
পদসংখ্যা: ১০
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা।
পদের নাম: সার্টিফিকেট সহকারী।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
পদসংখ্যা: ৬ জন।
বেতন: ৯৩০০- ২২৪৯০ টাকা।
এ ছাড়া একই গ্রেড, যোগ্যতা এবং বেতনে একজন হিসাবরক্ষক ও দুজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীর বয়স ১-৭-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা (http://dccumilla.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।