কৃষি গবেষণা কাউন্সিল নেবে একাধিক কর্মী, আবেদন অনলাইনে

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: প্রোগ্রামার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
    বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা

  • ২. পদের নাম: প্রটোকল অফিসার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। জনসংযোগ ও প্রটোকল বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
    বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা

  • ৩. পদের নাম: ডেটা এন্ট্রি অফিসার
    পদসংখ্যা: ২
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা

  • ৪. পদের নাম: যানবাহন পরিদর্শক
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা

  • ৫. পদের নাম: ওয়ার্ড প্রসেসিং সহকারী
    পদসংখ্যা: ২
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা

  • ৬. পদের নাম: পিএ/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ২
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা

  • ৭. পদের নাম: অডিটর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সব জেলা

  • ৮. পদের নাম: ক্যাটালগার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকসহ ক্যাটালগিং ট্রেড কোর্স পাস।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বরিশাল ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ৯. পদের নাম: অডিও ভিজ্যুয়াল সহকারী
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাসসহ ফটোশপ বা গ্রাফিকস ডিজাইন ট্রেড কোর্স পাস।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বরিশাল ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা: ৫
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বরিশাল ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা
২০২২ সালের ১ জুলাই প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে হতে হবে। ৩ থেকে ১০ নম্বর পদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টেলিটকের এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া, ফি জমাদানের পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ৩০০ টাকা, ৬ ও ৭ নং পদের জন্য ২০০ টাকা এবং ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।