
বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সরকারি জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ) ৬৩৩ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।
জনতা ব্যাংকের এ পরীক্ষা ২০১৬ সালভিত্তিক। চাকরিপ্রার্থীরা আবেদন করেছিলেন ২০১৭ সালে। নানা জটিলতার কারণে নিয়োগ পরীক্ষাটি আটকে ছিল। অবশেষে ২০২০ সালের শেষের দিকে পরীক্ষা নেয় বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটি।