
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে লোকবল নেওয়া হবে। ৩টি পদে লোকবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তা প্রহরী পদে মোট ৩১ জনকে নিয়োগ পাবেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ জুন পর্যন্ত।
অফিস সহায়ক পদে ১৩ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ জন ও নিরাপত্তা প্রহরী পদে ১৫ জন নেওয়া হবে।
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে।
প্রার্থীর বয়স এ বছরের ১৭ জুনে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
সরাসরি কোনো দরখাস্ত নেওয়া হবে না। আগ্রহী প্রার্থীরা www.mopa.gov.bd ও www.dhaka.gov.bd ওয়েবসাইটে এবং ঢাকা জেলা প্রশাসকের নেজারত শাখায় আবেদন ফরম পাবেন। ফরম পূরণ করে পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ করে আগামী ১৭-০৬-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।