বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দেশের পাঁচটি বিভাগে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: সরকারি/বেসরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রাম এলাকায় এজেন্ট ব্যাংকিং ও এসএমই ব্যাংকিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল করা হতে পারে।
বেতন: প্রথম বছরে ১৬ হাজার টাকা। দ্বিতীয় বছর থেকে ১৮ হাজার টাকা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য এ ওয়েবসাইট (https://www.southeastbank.com.bd/) ভিজিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২১।