
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ৪৫
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বসয় ৩২ বছর।
যেসব জেলার প্রার্থীর আবেদনের দরকার নেই
মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বগুড়া, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও হবিগঞ্জ।
আবেদন যেভাবে
টেলিটকের ওয়েবসাইট বা পেট্রোবাংলার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি
অনলাইনে আবেদন করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২২।