
প্রতিরক্ষা মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৬ পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। তাঁরা mod.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।
১ ডিসেম্বর ২০২০ তারিখে বয়স হতে হবে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ থেকে ৪০ বছর।
টেলিটকের মাধ্যমে ১-৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আগামী ৪ জানুয়ারি ২০২১ তারিখে বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।