
আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এসএমই বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও ফাইন্যান্সিয়াল বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
বয়স: ২৩-৩৫ বছর
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা ও রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট, আর্ন লিভ এনক্যাশমেন্ট, বাংলা নববর্ষ ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি, চিকিৎসাভাতা, জীবনবিমা, ভ্রমণভাতা, মুঠোফোন বিল, পারফরমেন্স বোনাসসহ বছরে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।