বিআইডব্লিউটিএতে এসএসসি থেকে স্নাতকে চাকরি

ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শূন্য পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীরা আজ মঙ্গলবারের (৩১ আগস্ট) মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১.
পদের নাম: নৌ স্থপতি/ জাহাজ নির্মাণ প্রকৌশলী/ সহকারী ডক মাস্টার। পদসংখ্যা ২টি। চাকরির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। বয়স হতে হবে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে।
২.
পদের নাম: মাস্টার পাইলট। পদসংখ্যা ১টি। চাকরির গ্রেড ১১। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা। বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
৩.
পদের নাম: তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী/ গুদাম সহকারী/ সহকারী। পদসংখ্যা ৪টি। চাকরির গ্রেড ১২। বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
৪.
পদের নাম: এসএসবি অপারেটর/ ওয়্যারলেস অপারেটর। পদসংখ্যা ১টি। চাকরির গ্রেড ১২। বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
৫.
পদের নাম: নিম্নমান সহকারী/ মুদ্রাক্ষরিক/ তৎসম। পদসংখ্যা: ২টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

ফাইল ছবি

৬.
পদের নাম: গাড়িচালক। পদসংখ্যা: ২টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
৭.
পদের নাম: নিম্নমান গ্রিজার। পদসংখ্যা: ২টি। চাকরির গ্রেড ১৭। বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
৮.
পদের নাম: মার্কম্যান। পদসংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
৯.
পদের নাম: লস্কর। পদসংখ্যা ৫টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
১০.
পদের নাম: ভান্ডারী। পদসংখ্যা: ৩টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
১১.
পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ৪টি। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

এসব পদে নিয়োগ পেলে প্রার্থীরা বেতনের পাশাপাশি অন্য ভাতাদি পাবেন।

বয়স

২০২১ সালের ১ আগস্টে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে। শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। আবেদন ফরম পূরণ করার ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর পদের জন্য ৩২০ টাকা এবং ২ থেকে ১১ নম্বর পদের জন্য ২১৫ টাকা রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

*বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
**চাকরির খবর, পরামর্শ ও প্রস্তুতির জন্য নিয়মিত পড়ুন ‘চলতি ঘটনা’