বুয়েটে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মেডিকেল অফিসার নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে ২ জুনের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে। বুয়েট মেডিকেল অফিসার নেবে ২জন।

আবেদনের যোগ্যতা

বিএমডিসির রেজিস্ট্রেশনসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস। চিকিৎসা কার্যক্রম সম্পর্কে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসা করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে নাম, মাতার নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ ও সদস্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ সব সনদের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বরাবর।

ডাক্তার

বেতন ও সুযোগ–সুবিধা

চুক্তিভিত্তিক এ চাকরির জন্য মাসে বেতন সর্বসাকল্যে ৪৫,০০০ টাকা। প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অন্যান্য সুযোগ–সুবিধাও পাবেন।