বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মানবসম্পদ বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : এইচআর কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এইচআরএমে এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮-১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এইচআর সিস্টেম ও বাজেট জানতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বয়স: ৩০-৪৫ বছর
কর্মস্থল: বগুড়া
বেতন: মাসে ৫০,০০০-৭০,০০০ টাকা
সুযোগ-সুবিধা: তিনটি উৎসব বোনাস, মুঠোফোন বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, দুপুরের খাবারসহ বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা।