
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫টি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে ।
পদের নাম: কৃষি তথ্য কেন্দ্র সংগঠক—৩টি।
শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন-লাইভস্টক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর—৩টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: ক্যামেরাম্যান- ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: ক্যাশিয়ার-কাম-অ্যাকাউনট্যান্ট- ২টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসা শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক-২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আগ্রহীরা আগামী ২১ এপ্রিলের মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন।
চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রার্থী স্বহস্তে বা কম্পিউটার টাইপে পূরণ করে নিজ স্বাক্ষরসহ আবেদন করতে পারবেন। আবেদন ফরম মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ওয়েবসাইটে (flid.gov.bd) পাওয়া যাবে।
উপপরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ভবন (১১ তলা), রমনা, ঢাকা-এর বরাবরে অফিস চলাকালে পৌঁছাতে হবে। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।