স্কয়ারে মানবসম্পদ বিভাগে চাকরির সুযোগ

দেশের অন্যতম শিল্প গ্রুপ স্কয়ার সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মানবসম্পদ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজার, মানবসম্পদ বিভাগ
পদের সংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা

এ পদে আবেদন করতে হলে মানবসম্পদ বিষয়ে এমবিএ পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নসংশ্লিষ্ট কাজে সম্যক ধারণা থাকতে হবে। যোগাযোগদক্ষতা থাকতে হবে। বয়সসীমা ৪০ বছর।

আবেদন যেভাবে

আগ্রহীদের সিভি পাঠাতে হবে স্কয়ার গ্রুপের recruitment-Aegis@squregroup.com এই ঠিকানায়।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

আবেদনের শেষ তারিখ

১৯ জুলাই ২০২১