বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ বা বহুনির্বাচনী পরীক্ষা গতকাল শুক্রবার সকালে শেষ হয়, রাতেই ফল প্রকাশ করা হয়েছে।
বার কাউন্সিলের ওয়েবসাইটে গতকাল রাতে ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২৯ জন। আরও যাচাই-বাছাইয়ের জন্য সাতজন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে। এমসিকিউ পরীক্ষায় যাঁরা পাস করেছেন, তাঁদের লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গতকাল রাজধানীর ২৩টি কেন্দ্রে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার ৩ ধাপের মধ্যে বহুনির্বাচনী পরীক্ষা ১০০ নম্বরের হয়, প্রশ্ন থাকে ৭টি বিষয়ে। ৫০ শতাংশ নম্বর পেলেই উত্তীর্ণ হিসেবে ধরা হয়।
বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।