আন্তর্জাতিক শিশুকল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের ঢাকা অফিসে ম্যানেজার-প্রকিউরমেন্ট ও সাপ্লাই ম্যানেজমেন্ট (এইচআইভি/এডস) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এই পদে যোগদানের জন্য ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী খুঁজছে, যার মধ্যে কমপক্ষে তিন বছর ম্যানেজারিয়াল দায়িত্বে থাকতে হবে।
নিযুক্ত প্রার্থী দায়িত্ব পালন করবেন এইচআইভি/এডস প্রকল্পের সম্পূর্ণ প্রকিউরমেন্ট ব্যবস্থাপনার। তিনি জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী সরবরাহপ্রক্রিয়ার পরিকল্পনা, সমন্বয় এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবেন। এ ছাড়া সরবরাহকারী, সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও সহকারী সংস্থার (SR) সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা এবং সমন্বয় সাধন করাও দায়িত্বের অন্তর্ভুক্ত।
প্রার্থীর এমবিএ বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি থাকা আবশ্যক। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পেশাদার সার্টিফিকেশন থাকলে তা অগ্রাধিকার হবে। বাংলা ও ইংরেজিতে চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগদক্ষতা, কম্পিউটার ব্যবহার (MS Word, Excel, Database) এবং যোগাযোগ, সমন্বয়, রেকর্ড ম্যানেজমেন্ট, সরবরাহ ও বিতরণপ্রক্রিয়া পরিচালনায় দক্ষতা থাকা আবশ্যক।
সংস্থার কন্ট্রাক্ট টাইপ: ফিক্সড টার্ম রেগুলার (ডিসেম্বর ২০২৬ পর্যন্ত)।
কর্মস্থল: ঢাকা।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করতে হবে
সংস্থা পরিচিতি:
সেভ দ্য চিলড্রেন বিশ্বব্যাপী ২৫ হাজারের বেশি কর্মী নিয়োগের মাধ্যমে ১০০টির বেশি দেশে শিশুদের কল্যাণে কাজ করছে। সংস্থাটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে এবং শিশু অধিকার বাস্তবায়নের জন্য উচ্চপর্যায়ে প্রচারণা চালায়।
একনজরে চাকরির বৃত্তান্ত
পদের নাম: ম্যানেজার-প্রকিউরমেন্ট ও সাপ্লাই ম্যানেজমেন্ট (এইচআইভি/এডস)
সংখ্যা: ১ জন
অবস্থান: ঢাকা
অভিজ্ঞতা: ন্যূনতম ৬ বছর (৩ বছর ম্যানেজারিয়াল অভিজ্ঞতা)
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স, প্রাধান্য সাপ্লাই চেইন সার্টিফিকেশন
আবেদন শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৫
কর্মস্থল: ঢাকা
কন্ট্রাক্ট: ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ফিক্সড টার্ম